স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পাচারকালে গাঁজা ও ফেন্সিডিল সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টার থেকে মাদক সহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নওয়াপাড়া খান বাড়ির মো. নুর ইসলামের স্ত্রী মোছা. সেলিনা (৪০) ও নরসিংদী জেলার মাধবদী উপজেলার গঙ্গাচর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টারের সামনে ঢাকার উদ্দেশে রওনা হতে দুই নারী অপেক্ষামান ছিলেন। ওই দুই নারীর গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এসময় তাদের তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারকারী দুই নারী জানান, তারা মাদক গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
Posted ১০:৫২ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya