শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত, বিজিবির  প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:33 pm

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত, বিজিবির  প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

আহত হলেন, আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও  কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সাথে আজ দুপুরে পতাকা বৈঠক হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

The Daily Sarod |