শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কসবায় ২টি মর্টার শেল ধ্বংস করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 9:02 pm

কসবায় ২টি মর্টার শেল ধ্বংস করেছে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দুটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকার একটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শেলগুলো ধ্বংস করে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরে স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া মর্টারশেল দুটি দেখতে পান। পরে বিষয়টি তারা কসবা থানা পুলিশকে জানালে পুলিশ ওই দিন রাতেই মর্টারশেল দুটি উদ্ধার করে।
এরপর কুমিল্লা সেনানিবাসের আর্টিলারি ইউনিটের অধিনায়ককে বিষয়টি অবগত করলে শনিবার বিকালে মেজর হোসনে আরারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মর্টারশেল দুটি ধ্বংস করে।

Facebook Comments Box

Posted ৭:৩৫ পিএম | শনিবার, ২১ জুলাই ২০১৮

The Daily Sarod |