বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে সাকিব নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামসার গ্রামের পূর্বপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম জানান, সাকিব স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। শুক্রবার রাতে তার বাবার সাথে বাড়ির কাছাকাছি একটি মাহফিলে যায়। মধ্যরাত হওয়ার পর পিতা সিদ্দিকুর রহমান বলেন বাড়ি ফিরে যেতে। কিন্তু সাকিব জানায় মাহফিল পুরাপুরি শেষ হলে তোবারক খেয়ে বাড়িতে ফিরবে। তার এই কথা শুনে সাকিবকে রেখে পিতা সিদ্দিকুর রহমান একাই বাড়িতে ফিরে আসে। ভোররাতে মাহফিল শেষ হওয়ার পর সাকিব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সে বাড়িতে না পৌছায় পরিবারের সদস্যরা সকালে তাকে খোঁজ করতে থাকে। সকালে বাড়ির কাছাকাছি সড়কের পাশে পুকুরে স্থানীয়রা সাকিবের মরদেহ দেখতে পায়।
পরিদর্শক আসাদুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে কোন একটি সিএনজি অটোরিকশা বা পিকআপ সাকিবকে পেছনে থেকে আঘাত করে। এতে সে সড়কের পাশে পুকুর পড়ে গিয়ে নিহত হয়।
তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক আসাদুল।
Posted ২:১৩ পিএম | শনিবার, ০৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya