কসবা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তােলন বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনায় রােববার রাতে পুলিশ মামলা দায়ের করেছে। আহত কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মাে. হারুন অর রশীদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রাপ্ত ইউপি সদস্য আলমগীর হােসেন (৪৫) ও তাঁর ছােট ভাই শামীম মিয়ার (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।
এদিকে কারাদন্ড প্রাপ্ত ইউপি সদস্য আলমগীর হোসেন ও তার ছোট ভাইকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন পুলিশ। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রোববার দুপুর থেকে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ইউপি সদস্য আলমগীরসহ দু’জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে দণ্ড দিয়ে থানায় নিয়ে আসতে থাকে। এ অবস্থায় বিলঘর এলাকার পৌঁছালে গাড়ি বহরে হামলা হয়। আলমগীরকে ছাড়িয়ে নিতেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করা।
এই হামলায় কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, পুলিশের নায়ের আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
Posted ৯:১৪ পিএম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya