শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় বিপুল পরিমান ভারতীয় শাড়িসহ মাইক্রোবাস জব্দ, দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:57 pm

কসবায় বিপুল পরিমান ভারতীয় শাড়িসহ মাইক্রোবাস জব্দ, দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সহ একটি মাইক্রোবাস আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। জেলা গোয়েন্দা শাখার ভাষ্যমতে, শুক্রবার রাতে এগুলো আটক করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার ধর্মনগর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ হাসান(২৬) ও একই উপজেলার বিজয়পাড়ার নূরু মিয়ার ছেলে মোঃ আমিন (২৪)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কাঠেরপুল-মাইজখার সড়কে একটি কাল রঙের হাইচ মাইক্রোবাস আটক করা হয়। এসময় তল্লাশি করে মাইক্রোবাসে ১২টি চটের বস্তায় ৭৬২পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪৫লক্ষ টাকা। এই ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |