কসবা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এক গৃহবধূকে উত্যক্ত করার দায়ে একই গ্রামের হাসান ভূইয়া (২৫) নামক এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণপুর গ্রামের এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে হাসান ভূইয়া প্রায়ই উত্যক্ত করতো। বিষয়টি হাসানের পরিবারের স্থানীয়দেরকে বারবার জানালেও কোনো প্রতিকার পায়নি। এ নিয়ে বার বার গ্রামে বৈঠক হলেও বখাটে হাসান কাউকে পরোয়া করতোনা।
সোমবার দুপুরে আবারও প্রবাসীর স্ত্রীকে তার বাড়িতে গিয়ে উত্যক্ত করে। এ সময় স্থানীয় লোকজন হাসান আটক করে কসবা থানায় খবর দেয়।
খবর পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কসবা থানা পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এসে হাসানকে আটক করেন।
পরে সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রবাসীর স্ত্রীকে হাসান নানা ভাবে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলো। এ নিয়ে এলাকায় কয়েক দফা বৈঠকও হয়েছে। তারপরও তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তিনি বলেন, সোমবার আবারো ওই মহিলাকে শ্লীলতাহানীর চেষ্টা করলে তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন গিয়ে হাসানকে আটক করে। ভ্রাম্যমান আদালতের কাছে হাসান তার অপরাধ স্বীকার করলে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
Posted ১০:৩৬ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya