কসবা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২০ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় সিরাজ মিয়া (৬৮) নামের একজন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০জুলাই) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। এই ঘটনায় শিশুসহ আরও ৫জন আহত হয়েছেন।
আহতরা হলেন, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগমব (৫৫), বাবুল মিয়া (৫২), কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২), তার স্ত্রী নূপুর (২২) ও তাদের সন্তান জিলানী (৬)। এরমধ্যে মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
Posted ৯:০৪ পিএম | বুধবার, ২০ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya