শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:46 pm

কসবায় জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা পরিষদ সদস্য প্রার্থী ও উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব আইয়ূব আলী ভূইয়াকে অপর সদস্য প্রার্থী মোহাম্মদ আবদুল আজিজের সমর্থকদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে সর্বস্তরের জনগনের পক্ষ থেকে উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় এই মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা অবিলম্বে হামলাকালীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

আইয়ুব আলী ভূইয়ার সমর্থক কৃষকলীগ নেতা লোকমান হোসেন চৌধূরী জানান, সকাল থেকে কুমিল্লা সিলেট মহাসড়কের কাঠেরপুল নামক বাসষ্ট্যান্ডে লোকজন জড়ো হতে থাকলে কসবা থানা পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ মানববন্ধনে আগত লোকজনকে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ছত্রভঙ্গ জনতা কাঠেরপুল এলাকার অক্সফোর্ড একাডেমী নামক এক স্কুল মাঠে সমবেত হয়। সেখানে বেলা ১১টায় তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লোকমান হোসেন হোসেন চৌধুরী, মো. সোহরাব মিয়া, মো. নজরুল ইসলাম ও কাঠেরপুল এলাকার শ্রমিক নেতা মো. গোলাম নবী। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জনতা কুটি বাজার অভিমুখে চলে যায়।

এসময় বক্তারা বলেন, আলহাজ্ব আইয়ূব আলী ভূইয়া একজন জনদরদি কৃষক নেতা এবং দানবীর হিসেবে এলাকায় পরিচিত। তিনি সারা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে দীর্ঘদিন যাবত আর্থিক সহযোগিতা করে আসছেন। এলাকার গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছেন। তাছাড়া বিগত পাঁচ বছর ধরেও জেলা পরিষদ সদস্য থাকাকালীন আলহাজ্ব আইয়ূব আলী ভূইয়া সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রতিপক্ষরা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার উপর এ হামলা চালিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানান চাপ সৃষ্টি করছেন।

সদস্য প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া বলেন, প্রতিপক্ষ প্রার্থী মোহাম্মদ আবদুল আজিজের ভাতিজা ও সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছি। এ ঘটনায় আমি কসবা থানায় অভিযোগ দিয়েছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছিনা। আমি উপজেলা কৃষকলীগের আহবায়ক। আমি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর নিকট সহায়তা চাচ্ছি যেন এসকল দৃস্কৃতিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি হয়। তিনি আরো বলেন, আমি ৪০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। এসকল নব্য সুবিধাবাদীদের কাছে আজ আমাদের রাজনীতি জিম্মি হয়ে গেছে।

আইয়ূব আলী ভূইয়া’র সমর্থকদের মানববন্ধনে কেন ছত্রভঙ্গ করা হলো এ প্রশ্নের জবাবে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে যাতে যানজট না হয় এজন্য আমরা লোকজনকে সরিয়ে দিয়েছি। কারা মানববন্ধন করতে এসেছিল আমাদের জানা নাই।

রুবেল/-

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |