শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন হাসিবা খান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:27 pm

কসবায় এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন হাসিবা খান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছেন হাসিবা খান। গত মঙ্গলবার তিনি নতুন এই কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে গত ২২ মার্চ চট্রগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করেন।

গত ফেব্রুয়ারী মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার থেকে লক্ষীপুর জেলার কমলনগরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাকে বদলী আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ওই আদেশ বাতিল করে হাসিবা খানকে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হাসিবা খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সাথে নিজ দায়িত্ব পালন করে গেছেন।

হাসিবা খান এর বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায়।

 

-রাফি//—

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |