শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:24 pm

কসবায় ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবী

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সরকারি মুঠোফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোতাহার হোসেন গত সোমবার রাতে কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সরকারি নাম্বার ক্লোন করে গত সোমবার বিকালে কসবা উপজেলার কাইমপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র এর মুঠোফোনে ফোন করে একটি চক্র। প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে ওই চক্রটি জানায় আপনার বিদ্যালয়ে একটি ল্যাপটপ দেওয়া হবে। তার জন্য একটি বিকাশ নাম্বারে নয় হাজার টাকা পাঠাতে বলে চক্রটি। এবিষয়ে প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওতার পর বুঝতে পারেন কোনো একটি প্রতারক চক্র এ ফোন করেছেন। এ ছাড়াও সম্প্রতি বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষককে একই কায়দায় ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ওই চক্রটির বিরুদ্ধে।

এ বিষয়ে সোমবার রাতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোতাহার হোসেন কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

কাইমপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে ইউএনও পরিচয় দিয়ে তাঁর বিদ্যালয়ে ল্যাপটপ অনুমোদন হয়েছে বলে একটি বিকাশ নম্বরে ৯ হাজার টাকা পাঠানো কথা বলে চক্রটি। বিষয়টি সন্দেহ হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরবর্তীতে জানতে পেরেছি এটি একটি প্রতারক চক্র।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, একটি প্রতারক চক্র তাঁর সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চাঁদা দাবী করছে জানার পর এ বিষয়ে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। কোন প্রতারক চক্র যেন এ ধরনের কাজ করতে না পারে, এ বিষয়ে সর্তক করা হয়েছে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। ফোন নাম্বারটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

 

রুবেল/রাফি/-

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

The Daily Sarod |