শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

র‍্যাব উঠিয়ে নিয়ে যাওয়ার পর দিন মিললো ছাত্রদল নেতার গুলিবিদ্ধ মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 2:31 am

র‍্যাব উঠিয়ে নিয়ে যাওয়ার পর দিন মিললো ছাত্রদল নেতার গুলিবিদ্ধ মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) উঠিয়ে নেওয়ার পর দিন ময়লার স্তুপে পাওয়া গেছে ছাত্রদল নেতা ফজলে রাব্বির গুলিবিদ্ধ মরদেহ। শুক্রবার (৪ নভেম্বর ২০২২) সকালে শহরের মধ্যপাড়ায় ময়লার স্তুপে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। নিহত ফজলে রাব্বি মধ্যপাড়ার আলী মঞ্জিলের আহমেদ আলীর ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক পদে ছিলেন।

নিহত ফজলে রাব্বির বড় ভাই আশফাক আলী সাংবাদিকদের জানান, গতকাল (৩ নভেম্বর) র‍্যাব আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। সেখানে আমার ছোট ভাই ফজলে রাব্বিকে আটক করে নিয়ে যায়। এর কারণ জিজ্ঞেস করে আমাদের কর্মচারী প্রতিবাদ করলে তাকে গালে থাপ্পর দেয় র‍্যাব। তারা জানায় যে, আমাদের প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন যাবত মাদক সাপ্লাইয়ের মিথ্যা অভিযোগ তুলে। তারপর তারা আমাদের প্রতিষ্ঠান ভাংচুর করে মিথ্যা মাদক উদ্ধারের নাটক সাজিয়ে আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। কিন্তু আমার ভাই রাব্বির সন্ধ্যান চেয়ে থানায় ও র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পে যোগাযোগ করলে তারা কোন তথ্য দিতে পারেনি। আজ ভোরে আমাদের এলাকার লোকজন বাড়ীতে এসে বলে যে, আমার ভাইয়ের লাশ মধ্যপাড়া ময়লার স্তুপে পড়ে আছে, একথা শুনে আমরা গিয়ে দেখি রাব্বির শরীর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমার ভাইকে কেন হত্যা করা হলো? এই ঘটনার বিচার চাই।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মধ্যপাড়ায় ময়লার স্তুপের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

The Daily Sarod |