শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর ফাঁসির দণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 4:54 pm

কসবায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর ফাঁসির দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় রাসেল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ সোমবার (০৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার এই দণ্ডাদেশ প্রদান করেন। পাশাপাশি তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাসেল জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুরের আবু তাহেরের ছেলে৷ এই হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক রয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন ও নথিপত্র থেকে জানা যায়, ২০১৩ সালে কুটি ইউনিয়নের রামপুরের কুদ্দুস মিয়ার ছোট মেয়ে সুমা আক্তার (২৫) কে রাসেল মিয়ার কাছে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় অটোরিকশা সহ প্রায় এক লক্ষ ২০ হাজার মালামাল ও এক ভড়ি ওজনের সোনার চেইন দেওয়া হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। রাসেল বিভিন্ন সময় সুমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিয়ে যাচ্ছিল। তাদের দুজনের মধ্যে নানান সময়ে মনোমালিন্য চলে আসলে সুমা বাবার বাড়িতে চলে যায়।  ২০১৫ সালের ৩১ মে রাসেলকে তালাক প্রদান করে সুমা। এরপর থেকেই ক্ষুব্ধ ছিল রাসেল। ২০১৫ সালের ৪ অক্টোবর সন্ধ্যার পর নিজ বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে একঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা রাসেল এলোপাতাড়ি কুপিয়ে সুমাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে মারা যাওয়ার আগে সুমা হামলাকারী হিসেবে রাসেলের নাম বলে যায়।

এই ঘটনা পরদিন সুমার বাবা বাদি হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন দুই মাসের মাথায় একই বছর ডিসেম্বরে রাসেলকে দোষী সাব্যস্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুমা তালাক দেওয়া ক্ষুব্ধ হয়ে রাসেল তাকে হত্যা করেন।

সকল সাক্ষ্য প্রমাণ শেষে  সোমবার (৭ আগস্ট)  ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার রাসেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে হত্যাকাণ্ডের পর থেকে রাসেল পলাতক থাকায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়া আসামী পক্ষের নিয়োজিত কোন আইনজীবী কেউ ছিল না।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | সোমবার, ০৭ অগাস্ট ২০২৩

The Daily Sarod |