শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় লালন সাঁইয়ের তিরোধান দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৫ পর্যটকের মৃত্যু দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকের কারণ জানতে চেয়ে সৌদিকে চিঠি কসবায় মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

কসবায় মাটির নিচে বিস্ফোরণ, স্থানীয়দের মাঝে আতঙ্ক

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 5:36 pm

কসবায় মাটির নিচে বিস্ফোরণ, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি গ্রামে মাটির নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। হঠাৎ করে এ অজানা বিস্ফোরণে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে কসবা ফায়ার সার্ভিস ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকা সাড়ে ১০টার দিকে কসবা-চৌমুহনী সড়কের পাশে বিশাড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ভাষ্য মতে, ঈদুল আযহায় জবাই করা পশুর চামড়া ন্যায্য মূল্য পায়নি বেপারিরা। তাই বিক্রি করতে না পেরে মাটি চাপা দেয়া হয়। বৃহস্পতিবার মাটিচাপা দেয়া চামড়া ধীরে ধীরে পঁচে গিয়ে বায়োগ্যাস তৈরি হয়ে বিকট শব্দে বিষ্ফোরিত হয়।

এই বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান বলেন, চামড়া পঁচে তৈরি হওয়া বায়োগ্যাস নাকি প্রাকৃতিক গ্যাস সেটি খতিয়ে দেখতে সালদানদী ও বাখরাবাদ গ্যাসফিল্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি।

Facebook Comments Box

Posted ৫:৩৬ পিএম | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩

The Daily Sarod |