শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেল তরুণের

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 4:15 pm

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেল তরুণের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফয়সাল আহমেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সন্ধ্যায় দিকে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এই দূর্ঘটনার ঘটে। নিহত ফয়সাল আহমেদ জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল আহমেদ মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে আখাউড়ায় তার ফুফুর বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে ফয়সাল মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে তার মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে ডোবায় পড়ে যায়। এই ঘটনা ফয়সাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মরদেহ কুমিল্লায় হাসপাতালে আছে। পরিবারের পক্ষে থেকে এখনো পুলিশকে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

Posted ৪:১৫ পিএম | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

The Daily Sarod |