জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ৩০ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাঁড়িয়ে থেকে ব্যাটারি চালিত অটো রিকশাকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই জয় কুমার চন্দ্র (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের নারী-শিশু সহ আরও ৫জন আহত হয়েছে। হতাহতের সবার বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ব্যাটারি চালিত একটি অটোরিকশা কসবার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি একটি দিগন্ত পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে চাপা দেয়। এতে জয় চন্দ্র দাস নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয় এবং একই পরিবারের নারী শিশু সহ ৫জন আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
Posted ৮:৪৪ পিএম | শুক্রবার, ৩০ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya