স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রাক চাপায় মো. হর্দম আলী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. হর্দম আলী উপজেলার বিনাউটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বৃদ্ধ হর্দম আলী সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় কুমিল্লাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়। এই ঘটনায় ট্রাকটিসহ এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:২০ পিএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya