শিরোনাম

কসবায় টয়লেটে বস্তা ভর্তি ছিল ১৪৫ কেজি গাঁজা, একজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:58 pm

কসবায় টয়লেটে বস্তা ভর্তি ছিল ১৪৫ কেজি গাঁজা, একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাড়ির টয়লেটে লুকিয়ে রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ জুলাই) ভোরে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের আশিক মিয়ার বাড়ির টয়লেট ভর্তি করা গাঁজার বস্তা গুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় আশিক মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আশিক ওই এলাকার রেনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশিকের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তার বাড়ির একটি টয়লেটের ভরা ১৪৫কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় মাদক ব্যবসায়ী আশিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আশিকের বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদকের মামলা চলমান আছে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

The Daily Sarod |