শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

কসবায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

রুবেল আহমেদ   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 6:44 pm

কসবায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে  ভাই খুন

নিহত সুজন ফকির

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাই শাওন ফকির (২২) এর ছুরিকাঘাতে সুজন ফকির (২৫) নামে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে।  শাওন ফকির ও সুজন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই।

আজ দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।

নিহতের বাবা  খোকন ফকির জানান,“ ৪/৫ মাস আগে মাদক ব্যবসায় বাধা দেয়ার জের ধরে আমি ও আমার ছেলের উপর ক্ষিপ্ত ছিলো শাওন। তিন মাস আগে অন্য মাদক ব্যবসায়ীদের নিয়ে একবার গুম করে হত্যা চেষ্টা করেছিলো আমার ছেলে সুজনকে। আজ ধান শুকানো নিয়ে সামান্য তর্কের জেরে ছেলেটাকে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা নেয়ার পথে মারা যায় সুজন। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুটো সন্তান রয়েছে বালে জানান নিহতের বাবা”।

Facebook Comments Box

Posted ২:৫০ পিএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

The Daily Sarod |