শিরোনাম

কসবায় গাঁজা পাচারকালে তিন নারী গ্রেফতার

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:40 pm

কসবায় গাঁজা পাচারকালে তিন নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে ২৫ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকার চাপিয়া-আদ্রা সড়ক থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের নোয়াব মিয়ার স্ত্রী পারভীন আক্তার প্রকাশ আসমা (৩৭), গোপিনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের লতিফ মিয়ার মেয়ে শিরিনা আক্তার (২৩) ও ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার শাসলা পিয়ালা গ্রামের মোতালিব মিয়ার মেয়ে মোছা. রুমা খাতুন (২০)।

পুলিশ জানায়, দুুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া-আদ্রা সড়কে গাঁজা পাচারের গোপন খবরে অভিযান চালায় একদল পুলিশ। এসময় তিন নারীকে সন্দেহ হলে তাদের তল্লাশী করা হয়। তল্লাশিকালে তাদের শরীর থেকে ফিটিংস অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, পুরুষের পাশাপাশি এখন নারীরাও মাদক পাচারে জড়িয়ে পড়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিনিয়ত মাদক পাচাররোধে কাজ করছে কসবা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে ২৫ কেজি গাঁজাসহ তিন নারী পাচারকারীকে গ্রেফতারের পর মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |