শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় গভীর রাতে কাটছিল পাহাড়, দুই লাখ টাকা জরিমানা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৯ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:29 pm

কসবায় গভীর রাতে কাটছিল পাহাড়, দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এই ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কসবা উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিমুল এহসান খান।

এসময় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে ওই গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৫) কে দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর ও মানিক্যমুড়ি এলাকায় রাতের আঁধারে কিছু অসাধু চক্র বেশ কিছুদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিলো। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:আমিমুল এহসান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়।

এ সময় পাহাড়ের মাটি ভর্তি ট্রাক্টর সহ মাটি কাটার দায়ে খাইরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে খাইরুল ইসলামকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয় এবং আটককৃতকে অর্থদন্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

The Daily Sarod |