শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক
হাজার হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে

কসবায় কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 9:31 pm

কসবায় কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট   অনুষ্ঠিত

আজ বুধবার বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কসবা-আখাউড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া। খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমান হারুনুর রশিদ শাহিন।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খাঁন, সিনিয়র সহসভাপতি ইকলিল আযম, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কসবা উপজেলার ঐতিহ্যবাহী তেতৈয়া ও ফুলতলী গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ  ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার  ফুটবলপ্রেমী ও স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইয়াছিন ফুটবল একাদশ ও কসবা সিটিএল ফুটবল একাদশ। দুইদলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় কসবা সিটিএল ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে দুটি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি।

 

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

The Daily Sarod |