শিরোনাম

কসবায় ইউএনও পদে যোগ দিচ্ছেন শাহরিয়ার মুক্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 3:46 am

কসবায় ইউএনও পদে যোগ দিচ্ছেন শাহরিয়ার মুক্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী করা হয়েছে মুহাম্মদ শাহরিয়ার মুক্তারকে। গত ১ অক্টোবর চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ জারি করা হয়। তাকে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে কসবায় পদায়ন করা হয়েছে।

পাশাপাশি একই প্রজ্ঞাপনে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খানকে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি ইতিপূর্বে কক্সবাজার জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি পেলে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেলে চট্রগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ইউএনও পদে পদোন্নতি পেয়ে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box

Posted ৩:৪৪ এএম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

The Daily Sarod |