শিরোনাম
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার

কলেজ প্রতিষ্ঠাতার ভুয়া মৃত্যুর খবর প্রভাষকের ফেসবুকে, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 7:54 pm

কলেজ প্রতিষ্ঠাতার ভুয়া মৃত্যুর খবর প্রভাষকের ফেসবুকে, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ভুয়া মৃত্যুর খবর প্রভাষক ফেসবুক স্ট্যাটাসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইসলামপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই কর্মসূচি চলে। এসময় মানববন্ধনে হাজার হাজার গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
স্থানীয়রা জানায়, বিজয়নগরের ইসলামপুরের কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি কাজী শফিকুল ইসলামের মৃত্যুর খবর প্রকাশ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুল হাজারী ৯ জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে ইসলামপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। এলাকার পরিবেশ হয়ে উঠে উত্তপ্ত। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধনের আয়োজন করে।
বিজয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি কাজি হারিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ কুদ্দুস, ড্রিম ফর ডিসএবিলিটির প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না, ইয়ামিনুল হক, আজিজুর রহমান হেলাল, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন ও সেক্রেটারি জিয়াদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৫৪ পিএম | শনিবার, ২১ জুলাই ২০১৮

The Daily Sarod |