শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

করোনা আক্রান্ত সন্দেহে বাঞ্ছারামপুর থেকে পাঠানো হল ঢাকায়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:54 pm

করোনা আক্রান্ত সন্দেহে বাঞ্ছারামপুর থেকে পাঠানো হল ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে এক কৃষককে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষক ৪৫ বছর বয়সী বলে জানা গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ওই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজন হলে তার নমুনা পরীক্ষা করা হবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সারোয়ার বলেন, যদি ওই কৃষক করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |