বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 11:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো সেই কৃষক (৪৫) মারা গেছেন। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার বিকেলে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের বাসিন্দা ওই কৃষককে ঢাকায় পাঠানো হয়। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় ঢাকা থেকে জানানো হয়েছে ওই কৃষক আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তবে তিনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা তা এখনো জানা যায়নি। তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
রাফি/-
Posted ১১:৩২ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya