শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কমে গেছে পানি, আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 8:19 pm

কমে গেছে পানি, আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু

হাওড়া নদীর পানি কমতে থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় হাওড়ার পানি কমেছে আরও ৭ সেন্টিমিটার। ফলে রোববার কসবা ও আখাউড়া উপজেলায় পানি কমেছে দুই উপজেলাতেই। কসবায় কিছু সড়কে পানি থাকলেও বেশিরভাগ জায়গার বাড়ি-ঘর থেকে পানি সরে গেছে। এদিকে, ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে।

সরেজমিনে দেখা যায়, পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যার ক্ষতচিহ্ন বের হচ্ছে। আখাউড়ার কেন্দুয়াই, রাজেন্দ্রপুর, খলাপাড়া, ইটনা, আইড়ল, কর্ণেল বাজার এলাকায় গিয়ে দেখা যায় বেশি কিছু বাড়ি-ঘর বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাসতে শুরু করেছে ডুবে যাওয়া জমি। তবে এসব জমিতে লাগানো বেশিরভাগ ধানের চারা একেবারে নষ্ট হয়ে গেছে। একই অবস্থা কসবা উপজেলাতেও।।

পানি সরে যাওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার বিকেল থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে। বন্যার কারণে যারা ভারতে কিংবা বাংলাদেশে আটকা পড়েছিলেনে তাদের ভিসা শেষ হয়ে থাকলেও বিশেষ বিবেচনায় যেতে দেওয়া হচ্ছে। তবে গাজীর বাজার এলাকায় সেতু ভাঙা থাকায় সহসাই আমদানি-রপ্তানি চালু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ইমিগ্রেশন ও কাস্টমস ভবন পানিতে ডুবে থাকায় গত চারদিন ধরে সব ধরণের কার্যক্রম বন্ধ ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, হাওড়া নদীর পানির সমতল হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে। পানি শনিবার দুপুর ৩টা হতে রোববার দুপুর ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭ সেমি হ্রাস পেয়ে বিপদসীমা (৬.০৫ মি) এর ৬১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্টে পানির সমতল রয়েছে ৫.৪৪ মিটার।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে কয়েকটি বাড়িতে জলাবদ্ধতা রয়েছে। জলবদ্ধতার কারণ নিরসন করে পানি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কসবার ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ‘এখানকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। তবে কিছু সড়কে এখনো পানি রয়ে গেছে। যে কারণে আশ্রয় কেন্দ্র থেকে লোকজন এখনই বাড়ি ফিরতে পারছেন না।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রান বিতরণ হয়।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

The Daily Sarod |