শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

এসপির কাছে অভিযোগ, প্রতিবেশির সাথে ইউপি আ’লীগ সভাপতির পরকীয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:57 pm

এসপির কাছে অভিযোগ, প্রতিবেশির সাথে ইউপি আ’লীগ সভাপতির পরকীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন তার প্রতিবেশী। সেই আওয়ামী লীগ নেতার প্রতিবেশী একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুছ শুক্রবার (৫ মে) তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত হোসেন সরকার (৪২) একই গ্রামের মৃত আব্দুল হাজিদ মিয়ার ছেলে। এছাড়াও তিনি জোড়া খুন, গরু চুরি ও দ্রুত বিচার আইনের মামলাসহ ডজন খানেক মামলার চার্জশীটভূক্ত আসামি।

অভিযোগকারি মো. আব্দুল কুদ্দুছ তার স্ত্রী সেলেনা বেগমের সঙ্গে পরকীয়ায় লিপ্ত বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা হোসেন সরকার অভিযোগকারি মো. আব্দুল কুদ্দুছের স্ত্রী সেলেনা বেগমের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। সেলেনা বেগম পাঁচ ছেলে ও এক মেয়ের জননী।

হোসেন সরকার ও সেলেনা বেগম অসামাজিক কাজে লিপ্ত উল্লেখ করে আব্দুল কুদ্দুছ বলেন, এই ব্যাপারে হোসেন সরকারকে সতর্ক করা হলে তিনি উল্টো তাকে হুমকি-ধামকি দেন। গত ৩০ এপ্রিল তারা উভয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত হন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। তারা দুজনে ব্যভিচারের লিপ্ত হওয়ার প্রমাণস্বরূপ মুঠোফোন কল রেকর্ড আব্দুল কুদ্দুছের কাছে সংরক্ষিত আছে বলেও উল্লেখ করা হয়।

অভিযোগ পত্রে আরো বলা হয়, এই আওয়ামী লীগ নেতা হোসেন সরকারের লাম্পট্যের শিকার হয়ে তার প্রতিবন্ধী ছোট বোন অন্তঃসত্তা হয়েছিল।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হোসেন সরকার বলেন, ‘প্রতিবেশী আব্দুল কুদ্দুছ চাচার স্ত্রীর সঙ্গে আমার কোন বিশেষ সম্পর্ক নেই। ওনার ছেলে এবং মেয়ের ফোন নাম্বার আপনাকে পাঠাই, আপনি ইচ্ছা করলে তাদের সাথে কথা বলে যাচাই করে দেখতে পারেন।’

এই ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসপির কাছে দেওয়া অভিযোগের কপি:

 

Facebook Comments Box

Posted ১০:৫৭ পিএম | শুক্রবার, ০৫ মে ২০২৩

The Daily Sarod |