স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এমপি প্রার্থীর গাড়িতে হামলা মামলায় মামলায় মনিরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিঙ্গারবিল তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান পদে আছেন। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে যুক্ত ফ্রন্টের এমপি প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রচারণার গাড়িতে হামলা করা হয়। সেই ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামি হিসেবে চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya