জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 12:07 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে এবার বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭আগস্ট) দুপুরে এস এম রাষ্টু নামের এক ব্যক্তি বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মোকতাদির চৌধুরী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ ১৬৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/১৫০জনকে আসামী করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা, বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগে মামলাটি হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারনা সহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে অংশ মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌছামাত্র ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এসময় কেরোসিন পেট্রোল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের গ্রাডো জিপ সহ ২টি গাড়ী ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে মোকতাদির চৌধুরীর অবৈধ হস্তক্ষেপে পুলিশ তা নেয়নি।
এরআগে, গত ২৩ আগস্ট ২০২১ সালে মাদ্রাসাছাত্র হোছাইন আহম্মেদ ও পরদিন ২৪ আগস্ট ২০১৬ সালে আরেক মাদ্রাসাছাত্র মাসুদদ আহমেদ হত্যার অভিযোগে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১২:০৭ এএম | বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya