শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

এবার নবীনগরের সেই আ’লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:17 pm

এবার নবীনগরের সেই আ’লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তারের দাবিতে এবার জেলা প্রশাসন স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে তার হাতে এই স্মারকলিপি দেন তারা।

এরআগে, বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের হাজারো মানুষ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি মুন্সির বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

এসময় ব্রাহ্মণহাতা গ্রামের সজিব নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমাদের এলাকার খুনী, হত্যাকারী, দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টিকারী, উশৃংখল ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি মুন্সি। আওয়ামী লীগের সভাপতি অলি মুন্সির বিরুদ্ধে মোট ৫টি হত্যা মামলা রয়েছে। ছাত্রজনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হলেও এই অলি মুন্সি তার অত্যাচার অব্যাহত রেখেছে। তাকে আইনের আওতায় আনতে আমরা গত সপ্তাহে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

সাব্বির নামের একজন বলেন, সে আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বেপরোয়া যে তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলিয়া কোন কথা বলার সাহস পায় না। যদি তাদের বিরুদ্ধে কেউ কোন কিছু বলে, তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ধরনের হয়রানী সহ চাঁদা আদায় করে নাজেহাল করেছে। এখন সময় এসেছে তার বিচারের।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম তাদের স্মারকলিপি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |