স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৮ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 10:03 pm
ভবনের দুতলার সানসেটে এক সপ্তাহ ধরে আটক ছিল বিড়াল। অবশেষে দমকল বাহিনীর সদস্যরা বিড়ালটিকে উদ্ধার করে। আজ সোমবার (০৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই বাড়ির বাসিন্দারা প্রায় এক সপ্তাহ ধরে বিড়ালের ডাকার শব্দ পাচ্ছিলেন। রাত হলেই শব্দটি তারা পেতেন। রোববার রাতে বিড়াল ডাকার শব্দ শোনার পর সকালে বিড়ালটিকে খোঁজা শুরু করেন। অবশেষে সোমবার সকালে ছাদে গিয়ে নিচের দিকে তাকাতে দেখেন দুতলার জানালার সানসেটের উপর বিড়ালটি বসে আছে। কোন দিকে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, আমাদেরকে সকালে বিড়াল আটকে আছে খবর দেওয়া হয়৷ বিড়ালটি জানালার সানসেটে আটকে পড়ায় কোন দিকে যাওয়ার মত রাস্তা ছিল না। তাই গত এক সপ্তাহ যাবত বিড়ালটি সেখানে আটকে ছিল। অবশেষে আমরা উদ্ধার করি।
Posted ১০:০৩ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya