কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 4:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম তনয় (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল উপজেলার মনকাশাইর গ্রামের মো.শাহ আলম মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের গোলাম সারোয়ার মিয়ার ছেলে মো. রিফাত আহমেদ(২১), আমজাদ মিয়ার ছেলে ইমন মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে ফারহান শুভ (২০) ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম তনয় গিত দুই মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। গত বুধবার বিকেলে নাজমুল ইসলাম তনয় ও তার তিন বন্ধুকে নিয়ে উপজেলা শহরে ঘুরতে যায়। রাতে একই মোটরসাইকেলে করে চারজন ফেরার সময় তার বাড়ি থেকে এক কিলোমিটার অদুরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত মোটরসাইকেলে থাকা চারজন আরোহী। টহলরত পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষনা করেন। আহত অপর তিন আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেন।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একই মোটরসাইকেলে চারজন উঠার কারনে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আরোহীরা। পাশেই টহলরত পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই নাজমুলের মৃত্যু হয়।
রুবেল/রাফি/-
Posted ৪:১৩ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya