শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

একের পর এক ভুয়া পরোয়ানা-মামলা, ভুয়া ডিবিও আসে গ্রেপ্তার করতে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:15 pm

একের পর এক ভুয়া পরোয়ানা-মামলা, ভুয়া ডিবিও আসে গ্রেপ্তার করতে

একের পর এক ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় (ওয়ারেন্টে)। সেসব ভুয়া ওয়ারেন্ট নিয়ে গ্রেফতার করতে আসলো গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। টানা পেয়ে ছেড়ে চলে যায় তারা। পরে জানা গেল এই ডিবির দলও ছিল ভুয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ব্যক্তিকে মামলাসহ নানান ভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার (২৩ নভেম্বর) ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করে এবং এক ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

দুপুরে প্রথমে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে মানববন্ধন করা হয়। পরে নিজ বাড়িতে উপজেলার খাটিংগা গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মো. মনির উদ্দিন খান নামের এক ভুক্তভোগী।

এলাকাবাসী ও মনির খানের পরিবারিক সূত্র জানায়, প্রতিবেশি আবু তাহের মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে মনির খানের। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান।

এ অবস্থায় মনির খানকে একের পর এক মামলা দিয়ে ও আদালতের ভুয়া পরোয়ানা দিয়ে হয়রানি করা হচ্ছে। ঢাকার যাত্রাবাড়ি থানার দুই মামলার নম্বর দিয়ে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানির চেষ্টা করা হয়। পরোয়ানা নিয়ে ডিবি পুলিশ সেজে বাড়িতে এসে টাকাও নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আদালতে
মামলা চলছে। তবে মামলার বিষয়েও নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে।

মনির উদ্দিন জানান, তিনি ও পরিবারকে মামলা দিয়ে এবং ভুয়া পরোয়ানা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এতে চরম নিরাপত্তাহীনতায় ও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি দাবি জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি ডিবি পুলিশ সেজে পরোয়ানা নিয়ে আমার কাছে আসে। পরে আমি যে মামলায় ওয়ারেন্ট দেখানো হয় সেই মামলায় যে আমার নাম নেই বা কোনো সম্পৃক্ততা নেই এর কাগজপত্র দেখালে টাকা দিতে বলে। তখন টাকা দিয়েই আমি রক্ষা পাই। পরে খোঁজ নিয়ে দেখি এই ডিবি ছিল ভুয়া। আমি স্থানীয় পুলিশ ফাঁড়িতে তৎক্ষনাৎ অবগত করি।’

তবে আবু তাহের এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মনির উদ্দিন মিথ্যা অভিযোগ করছেন। ভুয়া পরোয়ানা কিভাবে এলো তাও আমি জানি না। এসবের সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই।’

এই বিষয়ে বিজয়নগর থানার অধিনস্থ নূরপুর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক পঙ্কজ কুমার সাহা বলেন, ‘মনির সাহেবের বাড়িতে ভুয়া ডিবি পরিচয়ে এসেছিল। বিষয়টি তিনি জানিয়েছেন, পাশাপাশি স্থানীয়রাও জানায়৷ তবে এই ঘটনায় লিখিত অভিযোগ তিনি দেননি।’

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

The Daily Sarod |