স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 8:57 pm
দেশ ও জনগনের উন্নয়নে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২০বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। জনগন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশে যারা বিশ্বাস করে না, জনগনকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি সন্ত্রাস করে হত্যা করে জনগন তাদেরকে প্রত্যাখান করবে। এজন্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান মন্ত্রী আনিসুল হক।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
এর আগে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি পালনে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি আনন্দ র্যালি হয়। এছাড়াও দিনটি পালনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
Posted ৮:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya