শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঈদের দিনে ব্যস্ত সবাই, পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশু’র

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 11:11 pm

ঈদের দিনে ব্যস্ত সবাই, পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশু’র

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মো. সানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সানি ওই গ্রামের রমজান মিয়ার ছেলে।

জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সবাই ব্যস্ত। এসময় শিশু সানি পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বিকেলেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, শিশু মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

The Daily Sarod |