আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 4:07 pm
দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) সকালে আখাউড়া ওলামায়ে কেরাম,ইমাম পরিষদ সহ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পৌর মুক্ত মঞ্চের সামনে শুরু হওয়া মিছিলটি আখাউড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আখাউড়া জামিয়া দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হাবীবী হাফেজ মাওলানা আসাদ আল হাবীব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দেবগ্রাম জামিয়া মাজহারুল হক ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান, আনন্দপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ,কাজী মাইনুদ্দিন, হাবিবুল্লাহ বাহার, তারাগন পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আবু আব্দুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান,মুফতি ইব্রাহিম,জামাল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন বাংলাদেশ থেকে যারা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হোক।সংসদে নিন্দা প্রস্তাব এনে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করার অনুরোধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে মুসলিম বিশ্ব নেতাদের কাছে দাবী জানানো হয়, তারা যেনো ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইল কে ধ্বংস করে দেয়। বিশেষ করে সৌদি আরব,ইরান, তুরস্ক সহ বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থান নিলে ইসরাইল টিকে থাকতে পারবে না বলেও দাবি জানানো হয়।
–আশরাফুল মামুন
Posted ৪:০৭ পিএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya