শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ, বিচার না পেলে পরিষদে যাবেন না মেম্বাররা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:08 pm

ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ, বিচার না পেলে পরিষদে যাবেন না মেম্বাররা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ৮জন সদস্য অনিয়মের অভিযোগ করেছেন। ওই অভিযোগে চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মের বিষয়ে তুলে ধরা হয়। ইউনিয়ন পরিষদের ১২জন সদস্যের মধ্যে ৮জন ওয়ার্ড সদস্য গত ৫ সেপ্টেম্বর এই অভিযোগ জেলা প্রশাসকের কাছে দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

অভিযোগকারিরা হলেন, ইউনিয়নের ১নং ইউপি সদস্য ইকবাল হোসেন ভূইয়া, ৪নং ওয়ার্ড সদস্য সোহেল রানা, ৫নং ওয়ার্ডের আহসান হাবিব,৭নং ওয়ার্ডের মোহাম্মদ বশির মিয়া,৮নং ওয়ার্ডের ইকবাল ইসলাম, ৯নং ওয়ার্ডের মাসুদ মিয়া,৭.৮.৯ নং সংরক্ষিত আসনের রোকসানা পারভিন,১.২.৩ নং ওয়ার্ডের আছমা আক্তার।

লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়, ইউপি চেয়ারম্যান এম. আর মুজিব নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর থেকেই একক স্বেচ্ছাচারিতা মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতের পথ বেছে নিয়েছেন। তিনি ক্ষমতা গ্রহণের পর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোস্তাক উদ্দিনকে অপসারন না করেই তাকে অফিসে আসা বন্ধ করে দেন এবং চেয়ারম্যান তার পছন্দের লোককে অফিসে বসিয়ে জন্ম নিবন্ধন বাবদ প্রতিজন হতে ৫০০টাকা হারে আদায় করে যাচ্ছেন। এর সিংহভাগ টাকা তিনি নিজে আত্মসাৎ করছেন। শিবপুর ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স বিগত তিন বছরের আদায় ও পাশাপাশি হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন করে অন্তত ৩১ লাখ টাকা উঠিয়েছেন।এই টাক্স পরিষদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে আত্মসাতের উদ্দ্যেশ্য নিজেই হস্তগত করে রেখেছেন। আমাদেরকে জানান মাত্র ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও টিআর কর্মসূচীর ১ লাখ ৭০ হাজার টাকা অর্ধেক আত্মসাৎ করেন।শিবপুর ইউপির সংস্কার ও মেরামতের জন্য ৭ লাখ ৪৬ হাজার ৬৭৫ টাকা বরাদ্দ পেয়ে কোন কাজ না করে সব টাকা তিনি নিজেই আত্মসাৎ করেছেন।

এসময় শিবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য সোহেল রানা ও ৮নং ওয়ার্ড সদস্য ইকবাল ইসলাম বলেন, চেয়ারম্যানের অনিয়ম গুলো উল্লেখ করে আমরা অভিযোগ দিয়েছি। যতদিন এসব অভিযোগের বিচার না পাব, ততদিন আমরা ইউনিয়ন পরিষদে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো না।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন এম. আর. মুজিব জানান, একটি গ্রুপ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। তারা বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে অপঃপ্রচার চালাচ্ছে। প্রশাসনের পাশাপাশি আপনারা সাংবাদিকরাও আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ক্ষতিয়ে দেখার অনুরোধ রইল।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি নবীনগর ইউএনও’কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকী জানান, অভিযোগটি আমার হাতে এসে ইতিমধ্যে পৌঁছেছে। তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |