শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে হত্যা-নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:18 pm

আশুগঞ্জে হত্যা-নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান সেকান্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোলাইমান সেকান্দর উপজেলার তালশহর  গ্রামের লাল মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। এছাড়া গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আশুগঞ্জ ও সদর থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |