শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে স্পিডবোটের ধাক্কায় নৌকা উল্টে জেলে নিখোঁজ, দুইদিন পর মিললো মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:17 pm

আশুগঞ্জে স্পিডবোটের ধাক্কায় নৌকা উল্টে জেলে নিখোঁজ, দুইদিন পর মিললো মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মেঘনা নদীতে স্পিডবোটের ধাক্কায় পিয়াল আহমেদ (২৭) নিখোঁজ জেলের মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালের দিকে ভৈরব নৌ-পুলিশ জেলের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন। নিহত পিয়াল আহমেদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের বেগমাবাদ গ্রামের করইপুর এলাকার ছাদেক মিয়ার ছেলে।

ভৈরব নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পিয়াল ও আতাবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে একটি ডিঙিনৌকা নিয়ে মাছ ধরতে যান। এমন সময় ভৈরব থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিডবোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায় এবং দুই জেলে ভাটার টানে হারিয়ে যান। কিছুক্ষণ পর আতাবরকে নৌ-পুলিশ উদ্ধার করলেও পিয়ালের সন্ধ্যান পাইনি। নিখোঁজের দু’দিন পর শনিবার সকালে আশুগঞ্জ মেঘনা নদীর সার কারখানা প্রান্ত থেকে পিয়ালের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

Facebook Comments Box

Posted ৭:১৭ পিএম | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

The Daily Sarod |