জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 5:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাহিদা আক্তারকে এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা সাহিদা আক্তার ইতিপূর্বে তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা ক্ষেমালিকা চাকমা করোনার মহামারীর সময়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে নোয়াখালী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক’কে বদলী করা হয়েছে। অরবিন্দ বিশ্বাসকে বান্দরবান পার্বত্য জেলা আলীকদম ও একরামুল ছিদ্দিক’কে রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, নতুন পদায়ন করা দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব শীঘ্রই যোগদান করবেন।
Posted ৫:২২ পিএম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya