শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে মেয়াদোর্ত্তীন ঔষধ খেয়ে শিশুর মৃত্যু, ফার্মেসীর মালিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:00 pm

আশুগঞ্জে মেয়াদোর্ত্তীন ঔষধ খেয়ে শিশুর মৃত্যু, ফার্মেসীর মালিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদোর্ত্তীন ঔষধ খেয়ে আয়েশা মনি নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফার্মেসীর মালিক মোঃ মাসুম বিল্লাহ-(২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত আয়েশা মনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খোকন মিয়ার মেয়ে। তারা আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো।

নিহতের পরিবার পুলিশ ও নিহতের পরিবার জানান, গত সোমবার সকালে আয়েশা মনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন  তাতে স্থানীয় আশুগঞ্জ বাজারের আল আমিন মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। এ সময় ফার্মেসীতে থাকা চিকিৎসক  (ফার্মাসিষ্ট) মোঃ মোস্তাকিম বিল্লাহ তার অবস্থা দেখে তাকে একটি ১০০ মিলি ভিনসিনা সিরাপ, আপেলিন সিরাপ ও একটি ১০ মিলি বেন-এ  খাওয়ার জন্য প্রেসক্রিপসন দেন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওই শিশুকে ঔষধ খাওয়ানোর পর দুপুরে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে  আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ঔষধগুলো দেখে ১০০ মিলি আপেলিন সিরাপটির মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে মর্মে নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে ওই ঔষধের বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা খোকন মিয়ার মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মেডিকেল সেন্টারের মোঃ মোস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

The Daily Sarod |