স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, প্যাকেটের গায়ের চেয়ে অধিকদামে ঔষধ বিক্রির দায়ে ৭ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের দক্ষিন গলিতে অবস্থিত ফার্মেসি গুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের খবর পেয়ে অধিকাংশ প্রতিষ্ঠানই বন্ধ করে পালিয়েছেন ফার্মেসীর মালিকরা।
এ সময় মা ফার্মেসী, মদিনা মেডিকেল হল, সেবা ফার্মেসী, আফসার মেডিকেল হল, রওশনা আরা মেডিকেল হল, তাকওয়া ফার্মেসী, ইউসা ফার্মেসীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক এই অভিযান পরিচালনা করেন। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা পারভীনসহ ঔষধ প্রশাসনের অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অভিযান শেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক বলেন, আশুগঞ্জ উপজেলা শহরে অবস্থিত অন্তত ৭টি ফামের্সিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফার্মেসীতে দেখতে পায় বেশির ভাগ ফার্মেসীতেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে এবং বিক্রির যোগ্য নয় এমন ঔষধ পাওয়া গেছে। এছাড়া অনেক ফামেসীতেই এন্টিবায়টি বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সর্তক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি আশুগঞ্জের একটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে ৫ বছরের এব শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফামের্সীর মালিককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
Posted ১০:২০ পিএম | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya