স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 9:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মাদক সেবনের জেরে ছুরিকাঘাতে হৃদয়(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামের বিলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় একই এলাকার মৃত আব্দুর রহীমের ছেলে রুবেল (৪০) একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, রুবেল ও হৃদয় একই সাথে মাদক সেবন করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার হৃদয়কে তার বাড়িতে ডেকে নিয়ে যায় রুবেল। সেখানে মাদক সেবন নিয়ে উঠানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই এক পর্যায়ে হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে উঠানে ফেলে রুবেল পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়। পরে রুবেলকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ৯:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya