শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে মাঠে পড়েছিল ট্রাক চালকের মরদেহ

  প্রিন্ট
রবিবার, ২৮ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:50 pm

আশুগঞ্জে মাঠে পড়েছিল ট্রাক চালকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশে মাঠ থেকে জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ট্রাক চালক জাহিদুল ইসলাম জাহিদ চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মাছের দাইর গ্রামের বাদল শেখের ছেলে।

পুলিশ ও ওই ট্রাকের হেলপার রোমেল জানান, গতকাল শনিবার মধ্যরাতে ট্রাক চালক জাহিদুল ইসলাম জাহিদ নারায়নগঞ্জ থেকে সিরামিকের মাটি লোড করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। হেলপারকে ট্রাকে ঘুম পাড়িয়ে রাত আনুমানিক ২টার দিকে আশুগঞ্জ রেল গেইটে পৌছে ট্রাক থামিয়ে নেমে পড়েন। রাত তিনটায় হেলপার রোমেলের ঘুম ভাঙ্গলে তিনি দেখতে পান রাস্তায় গাড়ী দাঁড়ানো এবং তার পাশে চালক নেই, দরজা বন্ধ রয়েছে। তখন রোমেল অনেক চেষ্টা করে গাড়ীর দরজা খুলে বের হয়ে অনেক খোজাখুজি করে চালককে না পেয়ে আশুগঞ্জ থানায় যান। এসময় পুলিশ তাকে পরে যোগাযোগ করতে বলে রোমেলকে চলে যেতে বলেন। এমতাবস্থায় রোমেল রাত থেকে দুপুর পর্যন্ত আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে। রোববার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে আশুগঞ্জ থানা পুলিশ খবর পায় যে, আশুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন নাটাল মাঠে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোমেলকে ঢেকে নিলে তিনি নিহত চালকের লাশ সনাক্ত করেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, পুলিশ লাশ শনাক্তের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি আরও জানান, নিহতের লাশে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

 

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | রবিবার, ২৮ মে ২০২৩

The Daily Sarod |