শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে ময়লার স্তুপে মিললো নবজাতকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:27 pm

আশুগঞ্জে ময়লার স্তুপে মিললো নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অপরিপক্ক এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের  আশুগঞ্জ গোলচত্তরের পাশের একটি ময়লার স্তুপ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিন পাশের রোডের পাশের ময়লাস্তুপের উপর অজ্ঞাতনামা  নবজাতক  ছেলে শিশু মৃত অবস্থায় দেখতে পেলে এলাকাবাসী পুশিকে খবর দেয়ে। খবর পেয়ে পুলিশ নিহত নবজাতকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পরিচয় গোপন করার উদ্দেশ্যে হয়তো ছেলে শিশুটিকে রাস্তার পাশে ফেলে দেয়। এই বিষয়ে পুলিশ বাদি হয়ে পিতা মাতার পরিচয় গোপন করার অপরাধে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মত্যুর সঠিক কারন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

Facebook Comments Box

Posted ৭:২৭ পিএম | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

The Daily Sarod |