স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে ভারতীয় তেল ও লোশনসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেরিগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মোশারফ (২৯) ও একই এলাকার খলিল মিয়ার ছেলে মোহর আলী (২৪)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের লাভিডা হাসপাতালের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৭১২ পিস ভারতীয় নারিকেল তেল ও ৭১২ পিস ভারতীয় বডি লোশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনে বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।
Posted ৯:২১ পিএম | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya