প্রিন্ট
বুধবার, ১৭ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ডোবায় পরে তানজিনা নামে ৪বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে তারুয়া ইউনিয়নে শালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা ওই এলাকার তুষার মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ীর পাশে একটি ডোবার সামনে খেলা করছিল তানজিনা। এসময় সে সবার অগোচরে ডোবায় পরে যায়। পরে অনেক খোজাখুজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
Posted ৯:৩৪ পিএম | বুধবার, ১৭ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya