শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে বাড়লো ধান পরিবহনে ভাড়া, ট্রাক ধর্মঘট প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৮ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:32 pm

আশুগঞ্জে বাড়লো ধান পরিবহনে ভাড়া, ট্রাক ধর্মঘট প্রত্যাহার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা ট্রাক মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেল ৪টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী চলা ট্রাক মালিক, চাল কল মালিক ও উপজেলা প্রশাসনের যৌথ আলোচনার পর ভাড়া বাড়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস ট্রাক ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জাগোনিউজ’কে নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলা পরিষদে আমার কার্যালয়ে ট্রাক মালিক ও চাল কল মালিকদের সাথে আলোচনা করা হয়। এই আলোচনা প্রায় দুই ঘন্টাব্যাপী চলে। আলোচনা সিদ্ধান্ত হয় আশুগঞ্জ মোকাম থেকে সোনারামপুর পর্যন্ত প্রতি বস্তায় ১.৫০ টাকা আগের ভাড়ার সাথে যুক্ত হবে। আগে সোনারামপুর পর্যন্ত প্রতি বস্তায় ভাড়া ছিল ৬.৮০ টাকা। এছাড়া বিশ্বরোড পর্যন্ত আগের ভাড়ার সাথে আরও দুই টাকা ভাড়া বেশি দিতে হবে। আগে যার ভাড়া ছিল ৭.৫৫ টাকা।

আশুগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আশরাফ আলী জানান, ইউএনও মহোদয়ের সাথে আলোচনার পর ভাড়া কিছুটা বেড়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আগে যে ট্রাক ভাড়া ছিল তা আমাদের এমতেই লোকসান দিয়ে আসছিলাম।

টানা তৃতীয়দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ধর্মঘট চলে। এতে পরিবহন ব্যবস্থা না থাকায় আশুগঞ্জ মোকামে ধান বেচাকেনা বন্ধ হয়ে যায়।  পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ মোকামে ধর্মঘট ডেকে ছিল ট্রাক মালিকরা।

উল্লেখ্য, আশুগঞ্জ মেঘনা নদীর তীরে অবস্থিত পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকামে মৌসুমে দৈনিক অন্তত ১ লাখ মণ ধান বেচাকেনা হয়। প্রতিদিন ৪/৫ কোটি টাকার ধান বেচাকেনা হয়। মূলত আশুগঞ্জের এ মোকামই জেলার আড়াইশ চালকলে ধানের যোগান দেয়।মোকামটিতে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওর এলাকাগুলোতে উৎপাদিত ধান আসে। এই উপজেলার চালকলগুলোতে উৎপাদিত চাল সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জেলায়।

বর্তমানে এই মোকামে বিআর-২৯ ধান বিক্রি হচ্ছে ১০৮০ থেকে ১১০০ টাকা। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৯১০-৯২০ টাকা।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | সোমবার, ০৮ অগাস্ট ২০২২

The Daily Sarod |