শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আশুগঞ্জে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:52 pm

আশুগঞ্জে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ

আশুগঞ্জে মাহিদা ইসলাম (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মাহিদা ঐ গ্রামের সৌদি আরব প্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল (১৭) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। জাহিদুল সম্পর্কে মাহিদার চাচা হন।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, শুক্রবার দুপুরে জুমা নামাজের পর মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে যায় চাচা জাহিদুল৷ এরপর মাহিদাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে।
মাহিদার মা মনিরা বেগম জানান, মাহিদাকে ঘরে না পেয়ে তাকে খোঁজার একপর্যায়ে জাহিদুলের ঘরের সামনে গিয়ে মাহিদার জুতা পড়ে থাকতে দেখে দরজা খুলতে বলেন জাহিদুলকে। পরে ঘরে ঢুকে মাহিদাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এসে মাহিদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, হাসপাতারো আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |